Wednesday, April 22, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবির লিও ক্লাবের সভাপতি রাকিব, সম্পাদক ইফতি

বাকৃবির লিও ক্লাবের সভাপতি রাকিব, সম্পাদক ইফতি

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘লিও’ ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রাকিব হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এ.এস.এম মুশফিকুর রহিম ইফতি।

শুক্রবার (১৮ জুলাই) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

নব গঠিত কমিটির ক্লাব উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হোসাইন নাজির। কমিটির অন্য সদস্যরা হলেন- সদ্য সাবেক সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি সুজাউদ্দৌলা সৈকত ও কোষাধ্যক্ষ সুমাইয়া আক্তার মিম।

উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও ক্লাব আন্তর্জাতিকভাবে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে। বর্তমানে বাকৃবিতে অধ্যয়নরত নেপালি, মালয়েশিয়ানসহ ৩০ জনের অধিক বিদেশি শিক্ষার্থী এই ক্লাবের সাথে যুক্ত রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments