Tuesday, May 12, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusকম্বাইন্ড ডিগ্রি ইস্যু: বাকৃবিতে আন্দোলনকারীদের উপর বহিরাগতদের হামলা

কম্বাইন্ড ডিগ্রি ইস্যু: বাকৃবিতে আন্দোলনকারীদের উপর বহিরাগতদের হামলা

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৭টার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন এলাকায় অবস্থানরত আন্দোলনকারীদের লক্ষ্য করে এ হামলা হয়। এ সময় ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এবং পাশাপাশি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

এর আগে, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের একক কম্বাইন্ড ডিগ্রির দাবি করা শিক্ষার্থীরা জরুরি সভায় উপাচার্যসহ উপস্থিত সকল শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা। শিক্ষকদের প্রায় ৬-৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর এক পর্যায়ে দ্বিতীয়বারের মতো একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। 

এক পর্যায়ে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। এরপর শিক্ষকরা বাহিরে আসার সাথে সাথে জেলা প্রশাসকের সামনেই বহিরাগতরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক পশুপালন অনুষদের শিক্ষার্থী বলেন, শিক্ষকরা অবরুদ্ধ অবস্থা থেকে বাহিরে আসার সাথে সাথে একদল বহিরাগত আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে জেলা প্রশাসকের সামনেই হামলা চালায়। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী এতে আহত হন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments