Saturday, March 7, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureতরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৪ মার্চ) দক্ষিণ ভেদুরিয়া এলাকার মজিবর হাওলাদারের বাড়ির উঠানে এ আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. রওশন আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান।
অতিথিরা বলেন, চরের অনাবাদি ও কম ব্যবহৃত জমি পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে তরমুজসহ উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কার্যক্রম মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া গেলে কৃষি খাত আরও গতিশীল ও লাভজনক হবে বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকেরা অংশ নেন এবং সরেজমিনে প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। কৃষি কর্মকর্তারা জানান, মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের কাছে প্রযুক্তি হস্তান্তর সহজ হয় এবং সফল চাষাবাদের অভিজ্ঞতা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ ভেদুরিয়া এলাকায় চরের কৃষকদের নিয়ে তরমুজের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ, রোগবালাই ব্যবস্থাপনা এবং ফলন বৃদ্ধির কৌশল তুলে ধরা হয়। আয়োজকদের দাবি, উন্নত জাত ও সঠিক পরিচর্যার কারণে এ প্লটে ফলন সন্তোষজনক হয়েছে।
উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি প্রদর্শনী প্লট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়বে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments