নিজস্ব প্রতিনিধি: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশ-এর সহযোগিতায়, মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন “Strengthening Resilience through the Transformation of Agri-Food Systems in Cox’s Bazar” (PROACT) প্রকল্পের মাধ্যমে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ ২০২৬ ইং তারিখে কক্সবাজার জেলার ১০,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করেছে মুক্তি কক্সবাজার।
মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরী ও এফএও বাংলাদেশ-এর ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার স্পেশালিষ্ট জনাব অতনু ভট্টাচার্যের উপস্থিতিতে রামুর “মনিরঝিল কৃষিপণ্য উৎপাদন ও বিপণন সমবায় সমিতিতে” আয়োজিত এই বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ড. বিমল কুমার প্রামাণিক, উপপরিচালক (ডিডি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কক্সবাজার।
কর্মসূচির আওতায় কৃষকদের উচ্চমানের ও জলবায়ু-উপযোগী সবজির বীজ সরবরাহের পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই ব্যবস্থাপনা এবং ফলন বৃদ্ধির কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর ফলে কৃষকরা উন্নত ফলন অর্জনের পাশাপাশি অবশিষ্ট সবজি স্থানীয় বাজারে বিক্রির সুযোগ পাবেন, যা তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে।



