Saturday, October 3, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusশিক্ষা ও গবেষণায় সকলের কার্যকর অংশগ্রহণ প্রয়োজন: সিকৃবি ভিসি

শিক্ষা ও গবেষণায় সকলের কার্যকর অংশগ্রহণ প্রয়োজন: সিকৃবি ভিসি

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসমূহে সংশ্লিষ্ট সকলের কার্যকর অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। ২ এপ্রিল (বৃহস্পতিবার) সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বার্তা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিকৃবি‘র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, দপ্তর প্রধানসহ বার্তা সম্পাদনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সিকৃবি‘র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, আমাদের এক বছরের সাফল্য, সংগ্রাম, স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি হচ্ছে এই বার্তা। এটি আমাদেরকে অতীতের দিকে তাকাতে শেখায়, বর্তমানকে মূল্যায়ন করতে উদ্বুদ্ধ করে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জোগায়। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা যে সফলতা অর্জন করতে পারব তা শুধু আমাদের বিশ্ববিদ্যালয়কেই নয়, পুরো দেশের কৃষি উন্নয়নকে এগিয়ে নিতে সহায়তা করবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments