Wednesday, April 29, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureপাবনা’র আটঘরিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পাবনা’র আটঘরিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: পাবনা’র আটঘরিয়া উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্পসারণ অধিদপ্তর আটঘরিয়া’র আয়োজনে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্পসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। কংগ্রেসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টার টেবুনিয়া, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ এএফএম গোলাম ফারুক হোসেন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।

কংগ্রেসে বক্তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত “পার্টনার” প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের ফিল্ড স্কুল ও ফিল্ড স্কুল ব্যতিত উদ্যোগী কৃষক, কৃষিবিদ, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের এক মিলনমেলা। এটি মূলত নিরাপদ, আধুনিক, বিষমুক্ত, জলবায়ু সহনশীল এবং টেকসই বাণিজ্যিক কৃষি প্রযুক্তির প্রসারে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠান। কংগ্রেসে কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং মানসম্মত তথ্য প্রযুক্তি, বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চা এবং কৃষকদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কৌশল, ফলন বৃদ্ধিতে আধুনিক ও উন্নত জাতের ব্যবহার, উত্তম কৃষি চর্চা নীতিমালা অনুস্বরণ করে ফসল উৎপাদান, প্রতিটি বাজারে নিরাপদ সবজি কর্ণার স্থাপন, ফল ও সবজির জন্য হিমাগার স্থাপন, উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য নিশ্চিত ফসলের সাপ্লাই চেইন উন্নয়ন বিষয়গুলোর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, কৃষক-কৃষানী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments