Sunday, June 21, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusশিক্ষার্থীদের দাবিতে পুরোনো সময়সূচিতে ফিরল বাকৃবি লাইব্রেরি, স্বস্তি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের দাবিতে পুরোনো সময়সূচিতে ফিরল বাকৃবি লাইব্রেরি, স্বস্তি শিক্ষার্থীদের

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের পুরোনো সময়সূচি পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্যের নির্দেশক্রমে গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত গ্রন্থাগারের সেবা চালু থাকবে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পাঠক-পরিচর্যা উপ-শাখার সেবা আগামী বৃহস্পতিবার থেকে নিয়মিতভাবে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে।

এর আগে জ্বালানি সাশ্রয় নীতি ও বিভিন্ন প্রশাসনিক কারণে কেন্দ্রীয় গ্রন্থাগারের সময়সীমা কমিয়ে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। ফলে সন্ধ্যার আগেই লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে সেমিস্টার ফাইনাল ও ক্লাস টেস্ট চলাকালে দীর্ঘ সময় লাইব্রেরিতে অধ্যয়নের সুযোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ অবস্থায় পুরোনো সময়সূচি পুনর্বহালের দাবিতে গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার কাছে লিখিত আবেদন ও গণস্বাক্ষর জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই প্রশাসন গ্রন্থাগারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

কৃষি অনুষদের শিক্ষার্থী আরাফাত হোসাইন বলেন, ‘বর্তমানে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। পড়াশোনার চাপ অনেক বেশি, কিন্তু লাইব্রেরি দ্রুত বন্ধ হয়ে যাওয়ায় প্রস্তুতিতে সমস্যা হচ্ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিকে গুরুত্ব দিয়ে লাইব্রেরির সময়সীমা বাড়িয়েছে। এজন্য আমরা উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞ।’

এ বিষয়ে লাইব্রেরিয়ান (ইনচার্জ) ফাউযিয়া আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কেন্দ্রীয় গ্রন্থাগারের পূর্বের সময়সূচি পুনর্বহালের উদ্যোগ নেয়। উপাচার্যের আন্তরিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন সম্ভব হয়েছে। আগামীকাল থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে।’

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments