বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফ্যাবল্যাব-এর নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. জাহিদা মঈন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে ফ্যাবল্যাবে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফ্যাবল্যাব-এর নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. জাহিদা মঈন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ফ্যাবল্যাব-এর বিদায়ী পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. আদহাম এবং আমন্ত্রিত অতিথিরা নবনিযুক্ত পরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন।
ফ্যাবল্যাব-এর বিদায়ী পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. আদহামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঁঞা , সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান, প্রোক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. রোস্তম আলী প্রমুখ।
এ সময় ফ্যাবল্যাব-এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. আদহামের দায়িত্ব পালনকালে গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একইসঙ্গে তাঁরা নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. জাহিদা মঈনকে অভিনন্দন জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. জাহিদা মঈন আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি আগামী দুই বছর ফ্যাবল্যাব-এর কার্যক্রম সুষ্ঠু, দক্ষ ও গতিশীলভাবে পরিচালনার জন্য উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।



