Saturday, August 29, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবিতে ইন্টারন্যাশনাল ডেস্ক-এর নবনিযুক্ত পরিচালকের দায়িত্ব গ্রহণ

বাকৃবিতে ইন্টারন্যাশনাল ডেস্ক-এর নবনিযুক্ত পরিচালকের দায়িত্ব গ্রহণ

Print Friendly, PDF & Email
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারন্যাশনাল ডেস্ক -এর নবনিযুক্ত পরিচালক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহষ্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেল ০৩:৩০ মিনিটে সংশ্লিষ্ট অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী পরিচালক প্রফেসর ড. মো: শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. এম. আরিফুল ইসলাম এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানের শুরুতে নব নিযুক্ত পরিচালককে ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করে নেন উক্ত অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে এবং বিদায়ী পরিচালক প্রফেসর ড. মো: শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি-এর পরিচালক প্রফেসর ড. মো: শহীদুল হক, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম, প্রফেসর ড. হুমায়ুন কবির, সহকারী প্রক্টর প্রফেসর ড. সোনিয়া সেহেলি, প্রফেসর ড. বদিউজ্জামান খান প্রমুখ। বক্তারা বিদায়ী পরিচালকের দায়িত্ব পালনকালে সম্পাদিত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একইসঙ্গে নবনিযুক্ত পরিচালককে অভিনন্দন জানিয়ে তাঁদের দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস প্রদান করে ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. এম. আরিফুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি আগামী দুই বছর সুষ্ঠভাবে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments