Thursday, April 16, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureতালতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তালতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Print Friendly, PDF & Email

তালতলী প্রতিনিধি: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরগুনার তালতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুম উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১ টায় তালতলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো: ইলিয়াস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব উম্মে সালমা। এ কর্মসূচীতে উপজেলার প্রায় ১৮ টি প্রতিষ্ঠান ১২০০ জন শিক্ষার্থীদের হাতে উন্নত জাতের জাম, নিম ও বেলের চারা তুলে দেওয়া হয়। প্রতিজন ৪ টি করে চারা পেয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও কৃষি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments