Wednesday, April 22, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবান্দরবানে কৃষি প্রণোদনা কর্মসূচিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার...

বান্দরবানে কৃষি প্রণোদনা কর্মসূচিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বান্দরবান সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রনোদনা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা। সভাপতিত্ব করেন জনাব মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা নির্বাহী অফিসার, বান্দরবান সদর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুল গাফফার, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মো. রাকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকবৃন্দ।

অনুষ্ঠানে ১০০ জন কৃষকের মাঝে রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠ পর্যায়ে সবজি চাষের জন্য বিভিন্ন প্রজাতির বীজ ও সার বিতরণ করা হয়। বসতবাড়িতে সবজি চাষের জন্য প্রতিজন কৃষককে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুঁটি, লাউ, মূলা ও বাটিশাকের বীজ দেওয়া হয়। মাঠ পর্যায়ে চাষের জন্য দেওয়া হয় লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

বক্তারা বলেন, “কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও বাণিজ্যিক কৃষির প্রসারে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আজকের এ প্রণোদনা বিতরণ সেই উদ্যোগেরই অংশ।” অনুষ্ঠানে বক্তারা আরও আহ্বান জানান, “চলুন আমরা সবাই মিলে উৎপাদন বাড়াই, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।”

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments