Friday, May 1, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureরাঙ্গামাটির কাউখালিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রাঙ্গামাটির কাউখালিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: কাউখালী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, কাউখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার, কাউখালী এবং মো. আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক, বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রাসেল সরকার, উপজেলা কৃষি অফিসার, কাউখালী।
এই কর্মসূচির আওতায় মোট ২০৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়, যার মধ্যে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের জন্য ৭৫ জন কৃষক এবং মাঠে শাকসবজি ও রবি ফসল (সরিষা, সূর্যমুখী ও অড়হর) উৎপাদনের জন্য ১৩০ জন কৃষক প্রণোদনা পান। উপজেলা কৃষি অফিসার মো. রাসেল সরকার তাঁর বক্তব্যে বলেন— এই প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের রবি মৌসুমে লাভজনক ফসল চাষে উৎসাহিত করা এবং স্থানীয়ভাবে সবজি ও তেলবীজ উৎপাদন বৃদ্ধি করা। এতে কৃষকরা যেমন স্বাবলম্বী হবেন, তেমনি স্থানীয় বাজারে সবজির প্রাপ্যতাও বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি কৃষককে প্রণোদনার আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments