তালতলী প্রতিনিধি: তালতলী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ কর্যক্রম উদ্বোধন করা হয়। সোমবার (২৭ অক্টোবর) রবি ২০২৫/২৬ মৌসমে শাক- সবজি, গম, সরিষা, সূর্যমুখী(ওপি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, মুগডাল, খেসারি, ফেলন অবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেবক মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সভাপতিত্ব করেন মো: আবু জাফর ইলিয়াস, উপজেলা কৃষি অফিসার, তালতলী।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, এই প্রনোদনা কার্যক্রম তালতলীর কৃষি ও কৃষকের সমৃদ্ধি সাধনে সহযোগীতা করবে। উপজেলা কৃষি অফিসার বলেন সরকারের এই কর্মসূচী বাস্তবয়ানে তালতলী কৃষি অফিস নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং প্রত্যেক প্রান্তিক কৃষককে এই উপকরণ পৌছে দিতে সর্বদা সচেষ্ট।
কর্মসূচীর আওতায় ১১০ জন কৃষক কে বসতবাড়িতে শীতকালীন শাকসবজি, ৩৫ জনকে লাউ, ৫৫ জন কে বেগুন, ৫৫ জনকে মিষ্টিকুমড়া, ৫৫ জনকে শশা, ৫০ জনকে গম, ২০০ জনকে সরিষা, ২৭০জন সূর্যমুখী(ওপি), ৩৬০০ জন সূর্যমুখী ( হাইব্রিড), ৬০ জন চিনাবাদাম, ১৮০০ জন মুগডাল, ৮০ জন খেসারি ও ১০ জনকে ফেলন সর্বমোট ৬৩৮০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ এমওপি সার প্রদান করা হয়।



