নিজস্ব প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়। রবিবারের (২৬ অক্টোবর ২০২৫ ইং) সভায় জেলার কৃষি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, রবি মৌসুমের প্রস্তুতি এবং প্রণোদনা কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান। এতে জেলার সকল উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষি তথ্য সার্ভিসের রাঙ্গামাটি অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার উপস্থিত ছিলেন।
সভা শেষে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে কৃষি তথ্য সার্ভিসের আয়োজনে একটি মনোজ্ঞ সিনেমা শো অনুষ্ঠিত হয়।



