নিজস্ব প্রতিনিধি: বরিশাল জেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, এআইটিদের সাথে “কৃত্রিম প্রজনন” বিষয়ক মতবিনিময় সভা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র বরিশাল এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শাহজামান খান, পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুল হক,পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল বিভাগ।
ডাঃ মোঃ মেহেদী হাসান ভূঁইয়া, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঢাকা ও ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল।
স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ নাসির উদ্দিন আহমেদ, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র বরিশাল ও মুল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ সফিকুর রহমান (শশী), উপপরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ দপ্তর, ঢাকা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডাঃ নাসির উদ্দিন আহমেদ, উপপরিচালক,, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, বরিশাল। এছাড়াও বরিশাল জেলা সকল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা কেন্দ্র এর বৈজ্ঞানিক কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা কৃমিন প্রজনন কেন্দ্র দক্ষিণাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে স্থানীয় গবাদিপশুর জাতের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, দুধ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের প্রচেষ্টায় এই কেন্দ্র একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
মাঠ পর্যায়ের কর্মীদের আন্তরিকতা, প্রযুক্তিগত দক্ষতা এবং নিয়মিত তদারকির ফলে কেন্দ্রটির কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এ কেন্দ্রটি আরও উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।



