Wednesday, April 15, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবাকৃবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বাকৃবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী ‘আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে মশাল প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়েছে। 

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মশাল প্রজ্বলন করেন এবং প্রজ্জ্বলিত মশাল হাতে র‍্যালির নেতৃত্ব দেন। প্রশাসন ভবন সংলগ্ন হেলিপ্যাড চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আসাদুল হকের সঞ্চালনায় এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য। 

উপাচার্য বলেন, “আগামী দুই দিন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় সকল অনুষদের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে অংশ নেবে। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি হলগুলোর সম্মিলিত সাফল্যের মাধ্যমে বিজয় অর্জন করে গৌরব বয়ে আনবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি একাডেমিক কার্যক্রম সচল থাকলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সুষমভাবে এগিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে বাকৃবির সাফল্যের ধারাবাহিকতা ইতোমধ্যে প্রশংসিত।” 

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট ও হাউস টিউটর, বিভাগীয় প্রধানসহ বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এ দৌড় (১০০, ২০০, ৪০০, ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার), চাকতি নিক্ষেপ, ট্রিপল জাম্প, হাই জাম্প, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, লং জাম্প, রিলে দৌড় এবং ‘যেমন খুশি তেমন সাজো’সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের সুযোগ রয়েছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নিতে পারবেন। আগামী ০৯ এপ্রিল বিকেল ৪টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments