Wednesday, April 15, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাবিপ্রবি ও জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

হাবিপ্রবি ও জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর মধ্যে শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding – MoU) স্বাক্ষরিত হয়েছে।৬ ই মার্চ, বিকাল ৫ টায় ভিসি সচিবালয়ে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন হাবিপ্রবি উপাচার্য  প্রফেসর ড. মো. এনামউল্যা এবং ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর পক্ষে স্বাক্ষর করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের রেকটোরিন প্রফেসর ড. ক্রিস্টোফ জানিয়াক। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত কাজের দায়িত্বপ্রাপ্ত ও  কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও  প্রফেসর ড. মো. মহিদুল হাসান।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।
সমঝোতা অনুযায়ী, সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো হলো শিক্ষা ও পাঠদান কার্যক্রমের উন্নয়ন এবং যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা, নির্দিষ্ট সময়ের জন্য শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক ও গবেষক বিনিময়, গবেষণা উপকরণ ও তথ্য বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নে সমন্বয় সাধন ইত্যাদি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments