Wednesday, April 15, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusনববর্ষে বাকৃবিতে ‘আমার ফ্যাকাল্টিই সেরা’ শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত

নববর্ষে বাকৃবিতে ‘আমার ফ্যাকাল্টিই সেরা’ শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘আমার ফ্যাকাল্টিই সেরা’ শীর্ষক এক প্রাণবন্ত রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই বিতর্কের আয়োজন করে ‘বাকৃবি সলিডারিটি সোসাইটি’ (বিএইউএসএস)।

আয়োজিত এই রম্য বিতর্কে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা হাস্যরসাত্মকভাবে নিজ নিজ অনুষদের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন। প্রতিযোগিতায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে মুগ্ধ রাদিনা, কৃষি অনুষদ থেকে মুশফিকুর ইবনে জাহিদ এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে মোছা. ঈশীতা আক্তার অংশগ্রহণ করেন। এছাড়াও মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে আফিফ হোসেন, ভেটেরিনারি অনুষদ থেকে মুহতাসিম ফুয়াদ এবং পশুপালন অনুষদ থেকে মোস্তফা আব্দুল্লাহ তাদের যুক্তির মাধ্যমে নিজ অনুষদকে সেরা প্রমাণ করার লড়াইয়ে মেতে ওঠেন।

বিতর্কটিতে বিচারকের ভূমিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ডিবেটিং সংঘের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মুবিন এবং নুবাহ নাশিতা ফারিহাত।

এছাড়া বিকেল থেকে বিএইউএসএস-এর উদ্যোগে ‘বই পড়ুন, গাছ উপহার নিন’ শীর্ষক একটি ব্যতিক্রমী কর্মসূচিও পালিত হয়।

বিতর্কটির আয়োজক ও বাকৃবি সলিডারিটি সোসাইটির (বিএইউএসএস) আহ্বায়ক সাব্বির হোসাইন রিজন জানান, ‘শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশ, বিভিন্ন অনুষদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা জাগ্রত করাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য। এছাড়া বই পড়ুন, বিনিময়ে গাছ উপহার নিন – এই উদ্যোগের মাধ্যমে যেমন জ্ঞানচর্চার প্রসার ঘটেছে, তেমনি আমরা সবুজায়নের বার্তাও ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। পাশাপাশি হাস্যরসের মাধ্যমে যুক্তি উপস্থাপনের এই চর্চা শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাসকে আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী।”

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments