Wednesday, April 15, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘Green BAU - Clean BAU’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘Green BAU – Clean BAU’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসকে আরও সবুজ, দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখার প্রত্যয়ে আজ ১৫ এপ্রিল (বুধবার) আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘Green BAU – Clean BAU’ নামক জনসচেতনতামূলক কর্মসূচি। সবুজে ভরুক ক্যাম্পাস, নির্মল হোক প্রশ্বাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় দুপুর ১২:০০ ঘটিকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।​ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। মঞ্চে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, এবং চীফ মেডিকেল অফিসার(প্রতিষেধক) ডাঃ মো: শাহাদাৎ হোসেন।
‘Green BAU – Clean BAU’ এর সভাপতি প্রফেসর ড. এম. আরিফুল ইসলাম, মেডিসিন বিভাগ এর সভাপতিত্বে এবং একই কমিটির সদস্য তাজিন খন্দকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি । আরও বক্তব্য প্রদান করেন মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব যযথাক্রমে মো: আতিকুর রহমান আতিক ও মো: শফিকুল ইসলাম শফিক। উপ পরিচালক কৃষিবিদ হাবিব মোহাম্মদ সাইফুর রহমানও বক্তব্য প্রদান করেন। ছাত্র বিষয়ক উপদেষ্টা ‘Green BAU – Clean BAU’ কমিটির নাম ঘোষণা করেন।
​প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া বলেন,
​আমরা বাকৃবির সবাই মিলে একটি পরিবার। এই পরিবারের আঙিনা, সমস্ত এলাকা, সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। বাইরে থেকে যারা আসে তাদেরকে আমাদের বোঝাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। আমাদের ময়লা আবর্জনাগুলো যেখানে ডাস্টবিন আছে সেখানে নিয়ে আমরা ফেলে দেব- এটাই হোক আজকের দিন আমাদের অঙ্গীকার।​ এটা কোনো প্রতিষ্ঠানের বা কোনো একটা সংস্থাকে আত্মপ্রকাশের জন্য জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা আমাদের এই আয়োজনের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমরা বৃহত্তর বাকৃবি পরিবার সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি- আমিও যেন একটা কাগজের টুকরা যেখানে সেখানে না ফেলি, এটা খেয়াল রাখব। আজকে থেকে বাকৃবিকে আমরা পরিষ্কার রাখব এবং এই প্রতিষ্ঠানের সুনাম দেশ ও বিদেশের বুকে যেন আরও বিস্তৃত হয় সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি”।
উল্লেখ্য, উক্ত কমিটি ইতিমধ্যেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ২০টি ডাস্টবিন স্থাপন করেছে।তাদের মূল লক্ষ্যসমূহ:​ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে আবৃত করা; পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ক্যাম্পাসের দৃষ্টিনন্দন পরিবেশ নিশ্চিত করা; শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments