Thursday, June 11, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’

বরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’

Print Friendly, PDF & Email

লিটন কুমার ঢালী, বরগুনা প্রতিনিধি : কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে মঙ্গলবার (১০ জুন ২০২৬ খ্রি.) বরগুনা সদরের উপজেলা পরিষদ হলরুমে সম্পন্ন হলো দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা সদর আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল খোরপোষ কৃষিকে আধুনিক বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের সামগ্রিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহ আজিজ। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার, বরগুনা সদর। আরো উপস্থিত ছিলেন পার্টনার (বরিশাল অঞ্চল) এর সিনিয়র মনিটরিং অফিসার জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বরগুনার পি.পি জনাব নুরুল আমিন, জনাব হুমায়ুন হাসান শাহিন, সদস্য সচিব, জেলা বিএনপিসহ জেলা এবং উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত কৃষকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক জনাব রথীন্দ্র নাথ বিশ্বাস।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, “খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে পারলেই কৃষকের আয় বাড়বে এবং দেশ খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ হবে। পার্টনার প্রকল্পের ফিল্ড স্কুল কৃষকদের সমস্যা সমাধানে দক্ষ করে তুলছে। আমার বিশ্বাস, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বরগুনার কৃষি একদিন দেশের রোল মডেল হয়ে উঠবে।”

​সভাপতির বক্তব্যে উপপরিচালক জনাব রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, “পার্টনার ফিল্ড স্কুল কৃষকদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। এখানে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন, নতুন প্রযুক্তি শিখছেন এবং বাণিজ্যিকভাবে কৃষি করার সাহস পাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে আছে। খোরপোষ কৃষি থেকে বের হয়ে লাভজনক কৃষিতে যাওয়াই এখন আমাদের মূল লক্ষ্য।”

​কংগ্রেসে আধুনিক কৃষি প্রযুক্তির প্রদর্শনী উপস্থিত কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় সূর্যমুখী আবাদে বিশেষ সাফল্য দেখানো ০৫ জন কৃষককে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত সকল ১০০ জন (সকল) কৃষককে শুভেচ্ছা উপহার দিয়ে সম্মানিত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments