Friday, March 13, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবেতাগীতে ফলমেলা ও কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

বেতাগীতে ফলমেলা ও কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

Print Friendly, PDF & Email

লিটন কুমার ঢালী , বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী উপজেলা ফলমেলা ২০২৫। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ জুন বুধবার থেকে বেতাগী উপজেলা কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে এই কৃষি উৎসব। মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। মেলার প্রথম দিনেই খরিপ মৌসুম উপলক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বুধবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

প্রথম দিনেই উপজেলার শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, লেবু চারা, মরিচের বীজ ও বিভিন্ন প্রকার সার বিতরণ করা হয়। এসব উপকরণ হাতে পেয়ে কৃষকরা তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, “কৃষকরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাশে দাঁড়ানো সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এই মেলার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা এবং আধুনিক কৃষি চর্চায় উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, শুধু উৎসব নয়, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মাঝে সচেতনতা বাড়ানো ও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।

উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ বলেন, “আমাদের উপজেলার কৃষকরা খুবই পরিশ্রমী। তারা যদি একটু সহায়তা পান, তাহলে কৃষি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আনতে পারেন। মেলায় প্রদর্শিত ফল, উন্নত জাতের চারা ও কৃষি প্রযুক্তি তাদের জ্ঞান সমৃদ্ধ করবে। পাশাপাশি বিনামূল্যে চারা ও বীজ বিতরণ তাদের মাঠ পর্যায়ে কাজে লাগবে।” তিনি বলেন, এই কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে আরও কৃষকদের অন্তর্ভুক্ত করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেতাগীর উদ্যোগে আয়োজিত এই ফলমেলা শুধু প্রদর্শনী নয় বরং এটি কৃষকদের মাঝে জ্ঞান, প্রযুক্তি ও উপকরণের সংযোগ স্থাপনের একটি সফল উদ্যোগ হিসেবে কাজ করছে। প্রতিদিনই নানা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে চাষাবাদ, পোকামাকড় দমন ও পরিবেশবান্ধব কৃষি চর্চা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

ফলমেলা ২০২৫-এর পরবর্তী দুই দিনেও বিভিন্ন জাতের মৌসুমি ফল, উন্নত জাতের ফলদ বৃক্ষ, চাষাবাদ প্রযুক্তি ও কৃষকদের উদ্ভাবনী প্রদর্শনী থাকবে, যা নতুন প্রজন্মকেও কৃষির প্রতি আগ্রহী করে তুলবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments