Tuesday, April 21, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureকৃষি গবেষণা কাউন্সিলে টেকনিক্যাল রিপোর্ট রাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি গবেষণা কাউন্সিলে টেকনিক্যাল রিপোর্ট রাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর কৃষি তথ্য কেন্দ্রের আয়োজনে ‘Advanced Technical Report Writing and Editing’ 28th Batch শীর্ষক পাঁচ দিনব্যাপী একটি প্রশিক্ষণ রবিবার (৯ নভেম্বর ২০২৫) বিএআরসি’র সভাকক্ষ-১ এ আয়োজন করা হয়েছে।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। তিনি তাঁর বক্তব্যে রিসার্চ আর্টিকেল প্রকাশের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. সুস্মিতা দাস, পরিচালক, কৃষি তথ্য কেন্দ্র এবং সঞ্চালনা করেন ড. সুফরা আক্তার, সিনিয়র সায়েন্টিফিক এডিটর, কৃষি তথ্য কেন্দ্র, বিএআরসি । প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন বিজ্ঞানী/কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ কর্মসূচির সামগ্রিক উদ্দেশ্য হলো কৃষি বিজ্ঞানী ও কর্মকর্তাদের মধ্যে গবেষণা আর্টিকেল, পপুলার আর্টিকেল লেখা এবং বিভিন্ন High Impact Factor সমৃদ্ধ জার্নালে গবেষণা প্রকাশের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা পালন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments