নিজস্ব প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে পুষ্টি গ্রাম এবং ফলিত পুষ্টি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বারটান আঞ্চলিক কার্যালয়, রংপুরে নির্বাচিত পুষ্টি গ্রামের জনসাধারণের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), কৃষি মন্ত্রণালয় এর আয়োজনে ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO, Bangladesh) এর কারিগরি সহযোগিতায় অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন- রেহেনা আকতার নির্বাহী পরিচালক বারটান প্রধান কার্যালয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কেৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, উপপরিচালক ডিএই, খামারবাড়ী, রংপুর, বারটানের প্রজেক্ট কোঅর্ডিনেটর তাসনীমা মাহজাবিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বারটান, রোজ ম্যরি নিউট্রিশন এন্ড ফুড সিসটেম অফিসার, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রতিনিধি (FAO) ব্যাংকক। কৃষিবিদ, ড. মো: ছাদেকুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান বারটান পীরগঞ্জ, রংপুরের এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা কৃষি অফিসার, পীরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, , অফিসার, শিক্ষক ও সাংবাদিকসহ কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় পুষ্টি গ্রাম প্রকল্প ও ফলিত পুষ্টি বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন- বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কৃষিবিদ, ড. মো: ছাদেকুল ইসলাম।
পরে পুষ্টি গ্রামের কৃষকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে ফলিত পুষ্টির গুরুত্ব, নিরাপদ ও পরিমিত খাদ্য গ্রহণ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।



