Wednesday, December 17, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureটাঙ্গাইলে বাঁশ চাষ ও বাঁশের ঝাড় ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে বাঁশ চাষ ও বাঁশের ঝাড় ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার সভাকক্ষে কঞ্চিকলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশের ঝাড় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রশিক্ষণটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের উপ প্রধান বন সংরক্ষক জনাব মো: রকিবুল হাসান মুকুল ।

বিএফআরআই এর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্চ অফিসার জনাব মো: জহিরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন । প্রশিক্ষণ পরিচালনা করেন বিএফআরআই এর সিলভিকালচার জেনেটিক্স বিভাগের ফিল্ড ইনভেস্টিগেটর জনাব সাইফুল আলম মুহাম্মদ তারেক । উদ্বোধনী বক্তব্যে উপ প্রধান বন সংরক্ষক জনাব মো: রকিবুল হাসান মুকুল নার্সারিতে প্রোপাগেশন টেকনোলোজিগুলো অধিক হারে ব্যবহারের আহ্বান জানান । সামনের দিনে প্লাস্টিকের বিকল্প হিসেবে বাঁশকেই ব্যবহার করতে হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন এরূপ প্রশিক্ষণ আয়োজনের জন্য বিএফআরআই কর্তৃপক্ষকে ধন্যবান জানান। এছাড়াও তিনি তাঁর অধিনস্থ বনকর্মী এবং নার্সারি মালিক, করাতকল মালিক, কাঠ ব্যবসায়ী ও ফার্নিচার মালিকগণের জন্য বিভিন্ন প্রশিক্ষণের চাহিদা বিএফআরআইতে প্রেরণ করবেন বলে সকলকে অবহিত করেন।

প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইল জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি জনাব মো: শহীদুজ্জামান ভেজানো বাঁশের কঞ্চি বের হলে সেখান থেকে চারা হবে কি না জানতে চান। উত্তরে প্রশিক্ষক জনাব সাইফুল আলম মুহাম্মদ তারেক বলেন, গিট সহ কেটে শিকড় আসা পর্যন্ত কচুরিপানা বা হাজামজার মধ্যে রেখে এরপর রোপণ করতে হবে। মেহেদী নার্সারির মালিক জনাব মোসাদ্দেক আলী বাঁশের তৈরি ফার্নিচার কারখানা করতে কত টাকার প্রয়োজন তা জানতে চান। উত্তরে জানানো হয় এখানে বড় অংকের বিনিয়োগ করতে হতে পারে। নার্সারি মালিক সমিতির সভাপতি জানতে চান বস্তায় বাঁশের কঞ্চিকলম করলে পোকা-মাকড়ের আক্রমণ হতে রক্ষার উপায় কী হবে? এর উত্তরে প্রশিক্ষক বলেন, পোকা-মাকড়ের জন্য কীটনাশক এবং ছত্রাকের জন্য ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দেন। বাগান বিলাসী নার্সারির মালিক ফারজানা হক কঞ্চিকলম করলে বাঁশের ক্ষতি হবে কি না জানতে চান। উত্তরে প্রশিক্ষক বলেন, বাঁশের মাঝামাঝি কঞ্চিগুলো নিতে হবে এবং এতে করে দ্রুতই আবার ওখানে কঞ্চি গজাবে।

টাঙ্গাইল জেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান জানান যে, বিএফআরআই এর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কঞ্চিকলম পদ্ধতিতে বাঁশ উৎপাদন করে তিনি সুফল পেয়েছেন। তাঁর নার্সারি পরিদর্শন এর জন্য কর্মকর্তাদের আহ্বান জানান। শিউলি মালা নার্সারির মালিক মিসেস শিউলি কোন বয়সের বাঁশ হতে কঞ্চি সংগ্রহ করা হবে তা জানতে চান। উত্তরে জানানো হয় যে, এক থেকে দুই বছরের বাঁশ হতে কঞ্চি সংগ্রহ করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments