Friday, September 25, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusশীতকালীন ছুটি শেষে রোববার খুলছে পবিপ্রবি

শীতকালীন ছুটি শেষে রোববার খুলছে পবিপ্রবি

পবিপ্রবি প্রতিনিধি: শীতকালীন ও যীশু খ্রীষ্টের জন্মদিন (বড়দিন) এর ৯ দিন ছুটি শেষে ২৯ ডিসেম্বর (রোববার) খুলছে দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

শনিবার পবিপ্রবি’র শীতকালীন বন্ধ শেষ হচ্ছে। রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক, ক্লাস, পরীক্ষাসহ পুরোদমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।

এছাড়া গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, “করোনাকালীন শিক্ষার্থীদের যে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে উক্ত ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী ২৯.১২.২৪ খ্রি. তারিখ হতে ক্লাস কার্যক্রমসহ সকল অফিসসমূহ যথারীতি চালু থাকবে।”

এদিকে ছুটি শেষ হওয়ায় এরই মাঝে ক্যাম্পাসে ফিরে এসেছেন বিশ্ববিদ্যালয়টির অভিভাবক দেশ বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। আবাসিক হলগুলোতে ফিরে ক্লাস-পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টির সকল আবাসিক ছাত্রছাত্রীরা। আর এতেই ৯ দিনের ছুটির পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছে তার সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments