Wednesday, December 17, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবির তিন নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে হল থেকে সাময়িক বহিষ্কার

বাকৃবির তিন নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে হল থেকে সাময়িক বহিষ্কার

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে র‍্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিন’-এর ৭ নম্বর ধারা অনুসারে অভিযুক্তদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাগিংয়ের অভিযোগে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই অনুষদের শিক্ষার্থী জোবায়দা জান্নাত সোহা এবং আশিকা রুশদাকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনোভা হককে র‍্যাগিংয়ের উদ্দেশ্যে গত ৩১ মে রাত পৌনে ২টার দিকে ওই তিন শিক্ষার্থী ছাদে ডাকেন। পরে সে ছাদে যেতে রাজি না হলে তাকে বারান্দায় ডেকে নিয়ে রাত সাড়ে ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ওই তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, ‘অর্ডারটি হয়েছে। এটা সত্য। অভিযুক্তদের নিকট অর্ডারটি দ্রুত পৌঁছে দেওয়া হবে। ক্যাম্পাসে কোনো প্রকার অন্যায় সহ্য করা হবে না। যা ঘটেছে এটা স্পষ্ট র‍্যাগিং। প্রমাণসহ সবকিছু আমি ভিসি স্যারের কাছে তুলে ধরেছি। পরে স্যার অর্ডার করেছেন এই আদেশের ব্যাপারে।’

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments