Tuesday, February 10, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusজাবিপ্রবিতে দুদিনব্যাপী বিতর্ক উৎসবের বর্ণাঢ্য সমাপ্তি: বাকৃবি ও ইউনাইটেড পাবলিক স্কুল চ্যাম্পিয়ন

জাবিপ্রবিতে দুদিনব্যাপী বিতর্ক উৎসবের বর্ণাঢ্য সমাপ্তি: বাকৃবি ও ইউনাইটেড পাবলিক স্কুল চ্যাম্পিয়ন

Print Friendly, PDF & Email

জাবিপ্রবি প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী ‘ইউনাইটেড ট্রাস্ট ১ম এনডিএফ বিডি-জাবিপ্রবি বিতর্ক উৎসব ২০২৫’ শেষ হয়েছে।

শনিবার (২৮ জুন) ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে জমকালো এ আয়োজনের পর্দা নামে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘শিবলি’ দল, যারা ফাইনালে ৩-২ ব্যালট ব্যবধানে পরাজিত করেছে একই বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ৭১’ দলকে। অন্যদিকে, স্কুল-কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। রানার আপ হয়েছে সরকারি জাহেদা শফির মহিলা কলেজ, জামালপুর।

উৎসবের দ্বিতীয় দিনেও ছিলো নানা আয়োজন—সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের পাশাপাশি অনুষ্ঠিত হয় আঞ্চলিক বির্তক, প্ল্যানচেট ডিবেট, তথ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। তরুণ বিতার্কিকদের যুক্তিবান, সহনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন ছিল বলে জানায় আয়োজকরা।

অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা সহকারী অধ্যাপক মো: জাহিদুল আলম ও প্রভাষক আতিকুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “দুই দিনব্যাপী এই উৎসব অত্যন্ত সুন্দর পরিবেশে এবং সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী তরুণ বিতার্কিকদের অভিজ্ঞতা, বাচনভঙ্গি এবং যুক্তির দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। এটি তাদের চিন্তার গভীরতা ও আত্মবিশ্বাসেরই প্রতিফলন। জাবিপ্রবিতে এমন আয়োজন এই প্রথম হলেও আয়োজকরা শুরুতেই সফলতা দেখাতে পেরেছে, যা নিঃসন্দেহে গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধারাবাহিকতা ধরে রেখে ডিবেটিং সোসাইটি আরও দূর এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এ আয়োজনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন—সেই সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠকদের আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি বিজয়ী ও অংশগ্রহণকারী সব দলের প্রতিও রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”

আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন ইউনাইটেড ট্রাস্ট এবং ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সহ-স্পন্সর হিসেবে ছিল রাহেল অটোস।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments