Wednesday, December 17, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ 

বাকৃবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ 

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় জব্বারের মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে রেলপথ অবরোধ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’

তিনি বলেন, ‘রেলপথ অবরোধ করার কারণে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ফাতেমানগর স্টেশনে আটকে আছে। এছাড়া আরও কিছু ট্রেন বিভিন্ন স্থানে আটকে আছে। শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে দ্রুত সরানো হবে।’

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments