Thursday, April 23, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusপ্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাকৃবির রোভার মিলন

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাকৃবির রোভার মিলন

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের রোভার মো. মিলন হোসেন জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম।

জাতীয় পর্যায়ের এই পুরস্কারের জন্য সারাদেশ থেকে মোট ৫ জন রোভার নির্বাচিত হয়েছেন। পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার ইশতিয়াক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার প্লাবনী হক মিলা, সরকারি ব্রজমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার রবিন চন্দ্র মজুমদার এবং স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার পাভেল মহাজন।

রোভার মিলনের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। 

স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম বলেন, “আমাদের রোভার মিলন জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় আমরা সত্যিই গর্বিত। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, পুরো বাকৃবি রোভার স্কাউট গ্রুপের জন্যও এক বিশাল সম্মান। দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা আর দায়িত্ববোধের ফলস্বরূপ মিলন এই স্বীকৃতি পেয়েছে। আমি আশা করি, তার এই সাফল্য ভবিষ্যতের রোভারদের অনুপ্রাণিত করবে এবং তারা দেশ ও সমাজের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখবে।”

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments