হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি-২০২৬ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংয়োগ ও প্রকাশনা শাখার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
গতবারের মতো এবারও নিজস্ব ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেইসবুক পেইজ ও পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।
গত শিক্ষাবর্ষের একক ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি শিক্ষার্থীরা ইতিবাচকভাবে দেখেছিলেন।



