Wednesday, December 17, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবিতে মাৎস্য বিজ্ঞান অনুষদীয় শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ...

বাকৃবিতে মাৎস্য বিজ্ঞান অনুষদীয় শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের বি.এসসি ফিসারিজ(অনার্স) লেভেল-৪ সেমিস্টার-২,সেশন ২০১৯-২০ ব্যাচের শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ ২৬ নভেম্বর ২০২৫, বুধবার সকাল ১১.০০টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান,কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর তামান্না তাবাচ্ছুম ও সালমান শাহরিয়ার নিবিড় এর যৌথ সঞ্চালনায় স্অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক।বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. তাসলিমা খানম। ইন্টার্শীপ প্রোগ্রাম সমাপ্তকারী দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভুতি প্রকাশ করেন। এছাড়াও ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের উর্ধত্বন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং হ্যাচারী/ ফিস ফীড মিল মালিক সমিতির দুইজন প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে শুরুতেই মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম ইন্টার্নশীপ সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এই ইন্টার্নশীপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তুলেছে, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভাইস-চ্যান্সেলর মহোদয় ইন্টার্নশীপ কার্যক্রম সফল করতে অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে পরবর্তী ব্যাচ থেকে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরাও বিদেশে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পাবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সারা পৃথিবীতে সুযোগের কোনো অভাব নেই। সেই সুযোগকে কাজে লাগাতে হবে—হাতছাড়া করা যাবে না।” পৃথিবীতে জলরাশির পরিমাণ বেশি হওয়ায় মৎস্য খাতে কাজের পরিসরও ব্যাপক উল্লেখ করে তিনি জানান যে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের গ্র্যাজুয়েটদের যোগ্যতা ও দক্ষতার ইতোমধ্যে দেশ-বিদেশে সুনাম রয়েছে। অতএব, এই সুনামকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যেতে হবে।
ভবিষ্যতে ইলিশ মাছের উৎপাদন বহুগুণ বাড়িয়ে পাঙ্গাশ মাছের মতো স্বল্পমূল্যে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি গ্র্যাজুয়েটদের শুধুমাত্র বিসিএস বা দেশের মৎস্য খাতেই সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক মৎস্য শিল্পে সুযোগ অনুসন্ধানের পরামর্শ দেন। তার মতে, বাকৃবি গ্র্যাজুয়েটদের সেই সক্ষমতা রয়েছে এবং বাস্তবতার আলোকে তা আরও বিকশিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসনের সর্বোচ্চ মনোযোগ প্রদান অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাতৃসম এই বিশ্ববিদ্যালয় তথা সমাজ ও দেশের প্রতি ভবিষ্যতে গ্র্যাজুয়েটদের সুনজর বজায় রাখতে হবে।শেষে তিনি সকল শিক্ষার্থীর সুন্দর, সার্থক ও কল্যাণময় জীবন কামনা করেন।
পরে ভাইস-চ্যান্সেলর তিনজন শিক্ষার্থীর মাঝে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করেন এবং ইন্টার্নশীপ সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো: রুহুল আমীন, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: জোয়ার্দার ফারুক আহমেদ, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন,ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, আইএফএস পরিচালক প্রফেসর ড.মো: মোস্তফা ফারুক,পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দিন ভূইয়া, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম সহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন হ্যাচারি ও ফিসফিড কোম্পানির কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র -ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, তিনমাস মেয়াদি এই ইন্টার্নশীপ প্রোগ্রামে ১১টি গ্রুপে সর্বমোট ১০৯ জন শিক্ষার্থী তাদের কোর্স সম্পন্ন করেছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments