Sunday, February 8, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাউফল–দশমিনা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ডের নতুন কমিটি গঠন

বাউফল–দশমিনা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ডের নতুন কমিটি গঠন

Print Friendly, PDF & Email

পবিপ্রবি প্রতিনিধি: বাউফল–দশমিনা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ডের উদ্যোগে নবীন বরণ, দায়িত্বে হস্তান্তর  ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির নতুন কমিটির সভাপতি হিসেবে সজীব রঞ্জন শীল এবং সাধারণ সম্পাদক হিসেবে ইয়ামিন নাহিয়ানের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের মানবিক ও একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

সংগঠনটির সাবেক সভাপতি মো. রাশেদ খান বলেন, “বাউফল–দশমিনা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি হিসেবে যে দায়িত্ব আপনারা আমার ওপর অর্পণ করেছিলেন, তা আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে পালন করার চেষ্টা করেছি। নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। আশা করি তোমরা মানবিক কাজে এগিয়ে আসবে, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং সবার মতামতকে সম্মান করে সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“বাউফল উপজেলার শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি। টেকনিক্যাল ও প্রশাসনিকসহ বিভিন্ন পর্যায়ে বাউফল–দশমিনার মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। আমি আশা করি, তোমরাও কর্মজীবনে এই ধারাবাহিকতা বজায় রাখবে।”
বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন বলেন, “এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতাবোধ তৈরি করা। কোনো শিক্ষার্থী আর্থিক সমস্যায় পড়লে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে। আশা করি তোমরা নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করবে এবং সংগঠনের সম্মান আরও বৃদ্ধি করবে।”

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের স্বপ্নবাজ তরুণ-তরুণী। তাদের সামর্থ্য সীমিত হলেও স্বপ্ন সীমাহীন। আমি আশা করি, এই সংগঠনটি আর্থিক সংকট, শিক্ষা, ক্যারিয়ার ও মানসিক চাপে শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবে।”

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments