হাবিপ্রবি প্রতিনিধি : শুক্রবার, ১৬ ই জানুয়ারি, সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের বিজনেস স্টাডিজ অনুষদে উক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ভর্তি পরীক্ষায় ৯৩ জন আবেদনকারীর মধ্যে ৮৯ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
পরীক্ষাকেন্দ্রে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মামুনার রশিদ, প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।
এছাড়াও অত্র অনুষদের শিক্ষক সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে হাবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, দীর্ঘদিন পর আবারো হাবিপ্রবিতে ইভিনিং এমবিএ চালু হচ্ছে। আশা রাখছি আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানে ইভিনিং কোর্স পড়াচ্ছে তাদের চেয়ে আমাদের হাবিপ্রবি গুণগত মানের শিক্ষা প্রদান করবে।আমাদের দক্ষ শিক্ষকেরা গুণগত মানের শিক্ষা প্রদানে সচেষ্ট থাকবেন। দেশের দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবেন।



