হাবিপ্রবি প্রতিনিধি : রবিবার (১৮ জানুয়ারি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত স্মারক নং: হাবিপ্রবি/সংস্থা/এ-৩০/২০০৩/২৮২৩ এক অফিস আদেশে উল্লেখ করে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে ডীন পদে নিযুক্ত প্রফেসর মো. মামুনার রশিদ, একাউন্টিং বিভাগ এর কার্যকালের মেয়াদ আগামী ১৭/০১/২০২৬ খ্রি. তারিখ শেষ হবে বিধায় বিশ্ববিদ্যালয় আইনের ২৩(৫) উপধারা মূলে বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকগনের মধ্য হতে পরবর্তী ২(দুই) বছরের জন্য মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. জামাল উদ্দীন-কে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বিজনেস স্টাডিজ অনুষদে ডীন পদে নিযুক্ত করা হলো।
ডীনের দায়িত্ব পেয়ে প্রফেসর ড. মো. জামাল উদ্দীন বলেন, প্রথমবারের মতো ডীনের দায়িত্ব পেলাম নিঃসন্দেহে বিষয়টি ভালো লাগার। এই দায়িত্ব আগের চেয়ে আরো বেশি দায়িত্ববোধ সৃষ্টি করলো।আমি অত্র অনুষদের শিক্ষক, শিক্ষার্থীদের সহায়তায় সকল একাডেমিক কার্যক্রম সঠিক সময়ে শেষ করতে চাই।আমাদের অনুষদে সেশনজট নেই বললেই চলে তবুও যতটুকু সেশনজট আছে তা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো।পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো কতটা ত্বরান্বিত করা যায় সে বিষয়ে কাজ করবো।যদিও আগে থেকেই আমাদের অনুষদের শিক্ষার্থীরা খেলাধুলার বিষয়ে অগ্রণী। তারা অনেকগুলো মেজর ট্রফি জিতেছে। বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের বিষয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, ইতিমধ্যে বিভাগগুলো এই বিষয় নিয়ে কাজ শুরু করেছে।আশা রাখছি কোর্সে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অন্তর্ভুক্তের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা প্রদান করতে পারবো। সেইসাথে চেষ্টা থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এনে জব ফেয়ার করার। বিজনেস স্টাডিজ অনুষদের সার্বিক ইতিবাচক কর্মকান্ডের জন্য তিনি অনুষদ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন। সেইসাথে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।



