হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। এতে ভিপি হয়েছেন অত্র বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. নাফিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আরাফাত আমিন রিয়াদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামিল সুলতান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ তামিম আহসান সামি, প্রচার সম্পাদক পদে মো. রিফাত মাহারুফ,সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. রাতুল মনোনীত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে বাকিরা মনোনীত হয়েছেন।
নতুন কমিটির ভিপি মো. নাফিউল ইসলাম বলেন,
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে রিপ্রেজেন্ট করা আমাদের এই ক্লাবের মূল লক্ষ্য। সেই লক্ষে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি প্র্যাকটিক্যাল স্কিল, গবেষণা মনোভাব এবং নেতৃত্বগুণ উন্নয়ন করা।
আমরা চাই এই ক্লাব হোক শেখা, উদ্ভাবন এবং সহযোগিতার একটি প্ল্যাটফর্ম। সবাই একসাথে কাজ করলে আমরা অবশ্যই আরও অনেক সাফল্য অর্জন করতে পারব, ইনশাআল্লাহ।
নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. আরাফাত আমিন রিয়াদ বলেন, ইইই ক্লাব অফ এইচএসটিইউ ইইই ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত একটি সক্রিয় ও গতিশীল সংগঠন। ক্লাবটি সারা বছর জুড়ে প্রযুক্তিগত সেমিনার, ওয়ার্কশপ, প্রোজেক্ট শোকেসিং, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ আয়োজন করে থাকে।এই কার্যক্রমগুলো শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দলগত কাজ, নেতৃত্ব, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাধারার মতো গুরুত্বপূর্ণ গুণাবলি বিকাশে সহায়তা করে। এছাড়াও, ক্লাবটি শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিভা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ করে দেয়।আমরা পূর্বের সফলতা ও ঐতিহ্য বজায় রেখে আরও সুসংগঠিত ও সমুন্নতভাবে ক্লাবটির কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।



