Saturday, March 7, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাকৃবির প্রাক্তন অধ্যাপক ড. এম এ রহিম

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাকৃবির প্রাক্তন অধ্যাপক ড. এম এ রহিম

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি: গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম এ রহিম ।  

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণ, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, চিকিৎসা, জনপ্রশাসন এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। অধ্যাপক ড. এম এ রহিম ছাড়াও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে এবার আরো দুইজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অধ্যাপক ড. এম এ রহিম বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

দীর্ঘদিন ধরে তিনি ফল ও সবজি উৎপাদন, উন্নত জাত উদ্ভাবন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে গবেষণা করে আসছেন। কৃষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। ১৯৭৭ সাল থেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments