Wednesday, May 6, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবির কৃষি রসায়ন বিভাগে 'পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড' উদ্বোধন।

বাকৃবির কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’ উদ্বোধন।

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি রসায়ন বিভাগে নবনির্মিত একটি ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৫ মে, ২০২৬) দুপুর ১.০০টায় হেকেম বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিসেস জয়ন্তী ধর্মসেনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিসপ্লে বোর্ড উন্মোচন করেন।
পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধনের পর প্রফেসর করিম মেমোরিয়াল সেমিনার কক্ষে কৃষি রসায়ন বিভাগীয় শিক্ষকবৃন্দ ও হেকেম বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কৃষি রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মো: মোখলেছুর রহমান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন লুসান লানিন্দা আবেল সেরা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হেকেম বাংলাদেশ লিমিটেড, এস আই এইচ এম মুশফিকুর রহমান, কান্ট্রি হেড হেকেম, দেবাশীষ ভৌমিক, সিনিয়র জেনারেল ম্যানেজার, হেকেম, জাকির হোসেন, জেনারেল ম্যানেজার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এ এইচ এম কামরুল হাসান, জেনারেল ম্যানেজার, এসসিএ এবং করপোরেট অ্যাফেয়ার্স।

সভায় কৃষি ক্ষেত্রে কীটনাশকের সঠিক ব্যবহার এবং শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার মানোন্নয়নে এই ধরণের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয় এবং বাংলাদেশের কৃষিখাতে হেকেম বাংলাদেশ লিমিটেডের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
​বিভাগীয় সূত্রে জানানো হয়, এই ডিসপ্লে বোর্ড স্থাপনের ফলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের বালাইনাশক সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে, যা তাদের শিক্ষা ও গবেষণায় সহায়ক ভূমিকা পালন করবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments