Friday, July 10, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusপরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন বাকৃবি ডিবেটিং সংঘ

পরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন বাকৃবি ডিবেটিং সংঘ

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজিত পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ডিবেটিং সংঘ (বাউডিএস)।

ময়মনসিংহের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যুক্তি, তথ্য ও উপস্থাপনায় সেরা হয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন বাকৃবির বিতার্কিকরা।

শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) সুমনা আল মজিদ।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মো. নাজমুল হুদা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক। তিনি বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচনা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার চ্যাম্পিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের সদস্যদের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় তরুণদের যুক্তিনির্ভর অংশগ্রহণ ও সচেতনতা ভবিষ্যতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments