Thursday, July 30, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusসিকৃবিতে মেধাবী শিক্ষার্থীদের  ইউজিসি মেধাবৃত্তির চেক প্রদান

সিকৃবিতে মেধাবী শিক্ষার্থীদের  ইউজিসি মেধাবৃত্তির চেক প্রদান

Print Friendly, PDF & Email

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন অনুষদের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ইউজিসি মেধাবৃত্তি-২০২৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।

বুধবার (২৯ জুলাই ) ভাইস- চ্যান্সেলর সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন । এ সময় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন তাদের অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। ভবিষ্যতেও তারা শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইউজিসি বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলেন মারজানা মৌরিন জুঁই,সেবিকা দে, রিদিমা আহমেদ রিয়া, ইকরাম হোসেন ইমন, সুমাইয়া আক্তার এবং ফারিহা হুমায়রা রাফা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments