Thursday, September 24, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusএকাডেমিক ও গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি অত্যন্ত জরুরি- সিকৃবি...

একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি অত্যন্ত জরুরি- সিকৃবি ভিসি

Print Friendly, PDF & Email

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষা ও গবেষণার পরিবেশ যুগোপযোগীকরণের  অংশ হিসেবে কৃষি অনুষদ ভবনে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কনফারেন্স রুম উদ্বোধন করা হয়েছে।
২০ সেপ্টেম্বর (রবিবার) কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত এই কনফারেন্স রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপাস্থিত ছিলেন, সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানসহ কৃষি অনুষদের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে আধুনিক অবকাঠামোগত সুযোগ-সুবিধা সৃষ্টি অত্যন্ত জরুরি। এই নতুন কনফারেন্স রুমের মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের সেমিনার, সিম্পোজিয়াম এবং গবেষণা সংক্রান্ত সভা আরো সহজে ও সাবলীলভাবে আয়োজন করা সম্ভব হবে।
আধুনিক সাউন্ড সিস্টেম, মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং আরামদায়ক আসন ব্যবস্থা সম্বলিত এই কনফারেন্স রুমটি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক ও গবেষকদের নিয়মিত একাডেমিক আলোচনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments