Friday, September 25, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবিতে বি.এসসি.এজি. (অনার্স) ২০২০-২১ সেশনের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত

বাকৃবিতে বি.এসসি.এজি. (অনার্স) ২০২০-২১ সেশনের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

​বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অনুষদের বি.এসসি.এজি. (অনার্স) ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. বাহানুর রহমান।

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি এম মজিবর রহমান এর সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো: হারুন অর রশীদ এর সঞ্চালনায় শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার কে​ কৃষি অনুষদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টার্নশিপ ম্যানেজমেন্ট সেল (IMC)-এর কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মাসুম আহমাদ এবং ইন্টার্নশীপ বিষয়ে সংক্ষিপ্ত ও তথ্যবহুল উপস্থাপনা প্রদর্শন করেন প্রফেসর ড. শরীফ-আর-রাফি। এছাড়াও আরও বক্তব্য প্রদান করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. মো: আব্দুল ওয়াদুদ এবং প্রফেসর ড. সোনিয়া সেহেলি। পরবর্তীতে কৃষি অনুষদের ছাত্র সমিতির সভাপতি মো: সানাউল্লাহ এবং আরও দুইজন ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন। এসময় ৪ জন ক্লাশ প্রতিনিধির মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
​
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের খাদ্য ও পুস্টি নিরাপত্তায় বাকৃবির কৃষি গ্র‍্যাজুয়েটদের ভূয়সী প্রশংসা করেন। তিনি ইন্টার্নশীপে অংশগ্রহণকারীদের তাদের অর্জিত জ্ঞানকে দেশের কৃষি খাতের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়ে অত্র অনুষদের ইন্টার্নশীপের ধরন আরো উন্নত করার আশ্বাস প্রদান করেন। তিনি সকল ইন্টার্নীদের সাফল্য কামনা করেন এবং তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

উল্লেখ, ৫ ক্রেডিটের ২ মাস মেয়াদি এই প্রোগ্রামে মোট ২০টি গ্রুপে ১৯ টি উপজেলায় ও কয়েকটি গবেষণা ইন্সটিটিউটে সর্বমোট ২৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং এদের মাঝে ৫ জন বিদেশে তাদের ইন্টার্নশীপ সম্পন্ন করবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, কৃষি অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও ইন্টার্ন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments