ভোলা প্রতিনিধি: ভোলায় অধ্যয়নরত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিএসটিইউ)–এর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, জিজেইউএস-এর উপপরিচালক মো. আনিসুল রহমান টিপু, জেলে কৃষিবিদ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও রেবা রহমান কলেজের প্রভাষক মহিবুর রহমান বিপ্লব এবং সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার শিহাব আল ইসলাম।
আয়োজকরা জানান, ভোলায় অবস্থানরত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং রমজানের তাৎপর্য ভাগাভাগি করতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।



