নিজস্ব প্রতিনিধি: মৎস্য কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা এবং মৎস্য ও জলজ চাষনির্ভর জনগোষ্ঠীর টেকসই জীবিকা সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে “কমিউনিটি-বেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির অর্থায়নে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও মৎস্য অধিদপ্তরের (DoF) যৌথ উদ্যোগে ১১–১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরার এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারে পাঁচ দিনের প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। ।
এই প্রশিক্ষণে ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি নিরূপণ, অভিযোজন কৌশল, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং লিঙ্গ-সমন্বিত সহনশীলতা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। সেশনগুলো পরিচালনা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মৎস্য অধিদপ্তর এবং এফএও-এর বিশেষজ্ঞরা।
এটি বাংলাদেশের মৎস্য খাতকে আরও সহনশীল ও অভিযোজনক্ষম করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।



