নিজস্ব প্রতিনিধি: তারুণ্যের উদ্দিপনাকে সামনে রেখে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) Day long farmers Training on Homestead gradening fruits & vegetables cultivation Technology e-agriculture (Khamari App) বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মোঃ আজিজুর রহমান।
সভাপতির বক্তব্য রাখেন, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালক, কৃষিবিদ ড. মোস্তফা এমরান হোসেন। কৃষকদের প্রশিক্ষণ পরিচালনা করেন, কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন , উপজেলা কৃষি অফিসার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। এসময় উপস্থিত ছিলেন, মোঃ শাহ আলম মজুমদার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার।



