Tuesday, February 10, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureলামা তামাকের বিকল্পে উচ্চমূল্যের ফসল আবাদে কৃষক সচেতনতা ক্যাম্পেইন

লামা তামাকের বিকল্পে উচ্চমূল্যের ফসল আবাদে কৃষক সচেতনতা ক্যাম্পেইন

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: “উচ্চমূল্যের ফসল আবাদে তামাকের আগ্রাসন কমবে” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা কৃষি অফিসারের কার্যালয় উদ্যোগ নিয়েছে তামাকবিরোধী কৃষক সচেতনতা কার্যক্রমের। উপজেলার পৌরসভা ব্লকে আয়োজিত এই “কৃষক ক্যাম্পেইন”-এ অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা, কর্মকর্তা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ-হিল মারুফ, আইনজীবী ও কৃষি উদ্যোক্তা জনাব মামুন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং স্থানীয় কৃষিজীবীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের আলোচনায় বলেন, তামাক চাষ শুধু জমির উর্বরতা নষ্ট করে না, এটি মানুষের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। তাই কৃষকদের উচিত ধীরে ধীরে তামাক নির্ভরতা কমিয়ে উচ্চমূল্যের বিকল্প ফসল যেমন — আদা, হলুদ, কফি, ড্রাগন ফল, কাকাও, কালোজিরা প্রভৃতি আবাদে মনোযোগী হওয়া। এতে একদিকে কৃষক পরিবার আর্থিকভাবে লাভবান হবে, অন্যদিকে দেশের কৃষি উৎপাদনশীলতা ও অর্থনীতি আরও গতিশীল হবে।

এছাড়া অনুষ্ঠানে বক্তারা বিশেষভাবে অনুরোধ করেন—
নদীতীর থেকে অন্তত ৫০ ফিট দূরত্ব বজায় রেখে তামাক আবাদ থেকে বিরত থাকা যেন হয় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার অঙ্গীকার।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়,
আগামী মৌসুমে লামা উপজেলার বিভিন্ন ব্লকে কৃষকদের মাঝে বিকল্প ফসলের প্রদর্শনী, প্রশিক্ষণ ও প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে তামাকের পরিবর্তে টেকসই কৃষি চর্চা আরও সম্প্রসারিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments