নিজস্ব প্রতিনিধি: নবীন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করতে নতুন পদক্ষেপ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশে কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন।
সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শাহআলম মজুমদারের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহ আলম মজুমদার।
শহীদ কামরুল মিয়ার পিতা জনাব নান্নু মিয়া জানান, সরকারের এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। কৃষিতে তরুণদের অংশগ্রহণ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন জানান সরকার আধুনিক কৃষিতে তরুণ এবং শিক্ষিত শ্রেনীকে আকৃষ্ট করতে নানামূখী পদক্ষেপ নিচ্ছেন। বাণিজ্যিক কৃষিতে তাদের পদচারণা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা দিতে কৃষি মন্ত্রনালয় কাজ করছে।
উপজেলা সূত্র জানায়, এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ ২০ জনের মাঝে বীজ বিতরণ করা হয়।



