নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনষ্টিটিউট ময়মনসিংহ এর আয়োজনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় বিসিসিটিএফ প্রকল্পের অর্থায়নে সুহিলা, সদর, ময়মনসিংহ স্থানে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনা ২৬ চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনষ্টিটিউট ময়মনসিংহ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এর পিএসও, ড. মাহাবুবুর রহমান খান এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার সিএসও ময়মনসিংহ ড. মো. ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার পিএসও এবং প্রধান, উদ্ভিদ প্রজনন বিভাগ ড. ফাহমিনা ইয়াসমিন, পিএসও ও প্রধান কৃষি প্রকৌশল বিভাগ, ড. হাসানুজ্জামান এবং এসএসও এ আ্রই বিভাগ ড. জুলকার নাইন।
প্রধান অতিথি বলেন যে, বিনা ধান ২৬ একটি স্বল্প কালীন ধানের জাত। এর ফলন অনেক ভাল। এ ধান চাষ করার পর একই জমিতে অনায়াসে সরিষা চাষ করা যায়। যে সব জমিতে আগে দুই ফসল চাষ করা হতো সেই জমিতে বিনা ধান ২৬ চাষ করার ফলে তিন ফসল চাষ করা যায়। যারা সরিষা চাষ করবেন না তারা বিনা ধান ২৬ চাষ করলে ভাল ফলন পাবেন। বিনা ধান২৬ বিএলবি রোগ প্রতিরোধী জাত এ ধান আবাদ করলে কখনোই বিএলবি রোগে আক্রান্ত হবে না। বিনা ধান ২৬ কাটার পর ঐ জমিতে বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১ চাষ করা যায়। আমাদের দেশে প্রতি নিয়ত জনসংখ্যা বাড়ছে আর আবাদি জমি কমছে। তাই আমাদের একই জমিতে অধিক ফসল ফলাতে হবে। আমাদের প্রচুর পরিমানে তেল বিদেশ থেকে আমদানি করতে হয় যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। আমরা যদি বেশি পরিমানে সরিষা আবাদ করতে পারি তাহলে তেল আমদানী নির্ভরতা কমানো সম্ভব হবে।
বিশেষ অতিথি ড. ফাহমিনা ইয়াসমিন বলেন যে, বিনার অনেক ভাল ভাল জাত আছে সেসব জাত কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিনা ধান২৬ জাতের চারা ২০ থেকে ২২ দিনের মধ্যে লাগাতে হবে। চারার বয়স এর বেশি হয়ে গেলে ফলন কমতে থাকবে এবং কাঙ্খিত ফলন পাওয়া যাবে না। কৃষিকে ব্যবসা হিসেবে নিতে হবে। আর প্রতিদিন জমিতে যেতে হবে তাহলে ইঁদুর এর আক্রমণ বা অন্য কোনো রোগ ও পোকার আক্রমণ হলে সহজে বোঝা যাবে। আর যে জমির ধান বীজ হিসেবে রাখবো সে জমি অবশ্যই রোগিং করতে হবে। বীজ হিসেবে ধান বিক্রি করলে ভাল দাম পাওয়া যায়। মাঠ দিবসে কৃষক মো. জাকির হোসেন এবং মো. রফিকুল ইসলাম তাদের বিনা ধান২৬ চাষ করার অভিজ্ঞতা তুলে ধরেন।
মাঠ দিবসে প্রায় দুই শতাধিক কৃষক- কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ প্রধান অতিথি কৃষক- কৃষাণীদের মাঝে সরিষার বীজ বিনা মূলে বিতরণ করেন।



