Saturday, April 18, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureলালমনিরহাটে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত 

লালমনিরহাটে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত 

Print Friendly, PDF & Email

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে জুম্মাপাড়া গ্রামে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

১৬ তারিখ,বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি লালমনিরহাটের উপ পরিচালক ডা. সাইখুল আরিফিন,বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুজ্জামান রনি। আরও উপস্থিত ছিলেন গোকুন্ডা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং জুম্মাপাড়া গ্রামের ৫০ জন কৃষক কৃষাণী। 

অনুষ্ঠানে আধুনিক পদ্ধতি এবং জৈব বালাইনাশক ব্যবহার করে মরিচ চাষের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপ পরিচালক ডা.সাইখুল আরিফিন।  

জুম্মাপাড়া গ্রামের প্রদর্শণী ভুক্ত মরিচ চাষী আজিজুল ইসলাম তার সফলতার কথা তুলে ধরে বলেন, কৃষি অফিসের পরামর্শ এবং সহযোগীতায় ১ বিঘা জমিতে নামধারী ১৭০১ জাতের মরিচ চাষ করেছেন তিনি। ৪০ মন মরিচ বিক্রি করেছেন য়ার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।  এবং আরও প্রায় ১৫ মন মরিচ বিক্রি করতে পারবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন।

সমাপনী বক্তব্যে উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ বলেন, চরের মাটিতে বৈচিত্র্যময় ও লাভজনক বিভিন্ন ফসল চাষাবাদ করা যায়। কৃষি বিভাগ ফসল চাষাবাদে আধুনিক প্রযুক্তি, নতুন জাত সম্প্রারণ,জৈব সার ও জৈব বালাইনাশক ব্যাবহারে কৃষকদের মাঝে সচেতনতা তৈরি করছে। চরের মাটিতে মরিচ, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু,বাদাম সহ আরও বিভিন্ন লাভজনক ফসল চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বলেও উপস্থিত কৃষকদের জানিয়েছেন তিনি। 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments