Thursday, April 30, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusনোবিপ্রবিতে শিক্ষক ও কর্মকর্তা লাউঞ্জের কার্যক্রম শুরু

নোবিপ্রবিতে শিক্ষক ও কর্মকর্তা লাউঞ্জের কার্যক্রম শুরু

Print Friendly, PDF & Email

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল লাউঞ্জের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং লাউঞ্জ পরিচালনার সঙ্গে যুক্তদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত মূল্যে গুণগত মান বজায় রেখে খাবার পরিবেশনের আহ্বান জানান।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, লাউঞ্জটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র যে কোনো ধরনের সেমিনার, ওয়ার্কশপ ও সভায় খাবার সরবরাহ এবং বিশ্ববিদ্যালয় ও হল সমূহের বিভিন্ন ইভেন্টের খাবারের জন্য এর ক্যাটারারের সহযোগিতা গ্রহণ করা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments