Wednesday, December 17, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusনোবিপ্রবি'র সঙ্গে তুরস্কের কারাবুক এবং দুযসে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত

নোবিপ্রবি’র সঙ্গে তুরস্কের কারাবুক এবং দুযসে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নোবিপ্রবি প্রতিনিধি: একাডেমিক কোলাবরেশন বৃদ্ধির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের কারাবুক এবং দুযসে বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) উপাচার্যের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে উভয় এমওইউতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে কারাবুক বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির রেক্টর অধ্যাপক ড. ফাতিহ কিরিশিক। আর দুযসে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেক্টর নেদিম সোজবির এমওইউতে স্বাক্ষর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজকে স্বাক্ষরিত এমওইউ’র মাধ্যমে নোবিপ্রবি তুরষ্কের দুইটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণার উন্নয়নে একযোগে কাজ করতে পারবে। বিশেষত এর আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, জয়েন্ট টিচিং, স্টুডেন্ট সুপারভাইজিং, একচেঞ্জ একাডেমিক ও প্রশাসনিক স্টাফ এবং যৌথ রিসার্চ বেইসড কনফারেন্স ও সেমিনার কার্যক্রম পরিচালিত হবে। এ সময় তিনি আরও বলেন, চুক্তির আওতায় নোবিপ্রবি গবেষকদের জন্য তুরষ্কের দুই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল, ক্রস-কালচার ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যৌথ-সহযোগিতামূলক গবেষণা পরিচালনার দ্বার উন্মুক্ত হলো।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজ আমাদের চারজন শিক্ষার্থী জাপানে অধ্যায়নের জন্য ভিসা পেয়েছেন। এ ভিসা প্রাপ্ত আমদের জন্য অনেক আনন্দের। নোবিপ্রবিকে একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।

নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স (আইসিইএ) অফিসের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের (আইসিইএ) অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান ও সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমান, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার (আইসিইএ) ড. খালেদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments